নিত্যপ্রয়োজনীয় পণ্য হওয়ায় টয়লেট সোপ বা গায়ে মাখার সাবানের বাজারে সারা বছরই চাহিদা রয়েছে। তাই নতুন উদ্যোক্তাদের জন্য এটি হতে পারে সম্ভাবনাময় একটি ব্যবসা। আপনি চাইলে স্বল্প পরিসরে হোমমেড বা অর্গানিক সাবান তৈরি করে ব্যবসা শুরু করতে পারেন। আবার বড় পরিসরে কারখানা স্থাপন করে বাণিজ্যিকভাবেও সাবান উৎপাদন ও বাজারজাত করতে পারেন।
তবে বাংলাদেশে সাবানের ব্যবসা শুরু করার আগে প্রয়োজনীয় আইনগত অনুমোদন ও লাইসেন্স সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। ব্যবসার ধরন, উৎপাদনের পরিসর এবং পণ্যের বৈশিষ্ট্য অনুযায়ী ট্রেড লাইসেন্স, BSTI-এর প্রযোজ্য CM লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, কারখানা সংক্রান্ত অনুমোদনসহ অন্যান্য প্রয়োজনীয় নিবন্ধন ও অনুমোদনের বিষয়গুলো বিবেচনা করতে হবে।
শুধু পণ্য তৈরি করলেই ব্যবসা পরিচালনার দায়িত্ব শেষ হয় না। পণ্যের মান, নিরাপত্তা, সঠিক লেবেলিং, মোড়কজাতকরণ এবং প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করাও গুরুত্বপূর্ণ।
সাবান উৎপাদন ও বাজারজাতকরণের জন্য কী কী লাইসেন্স প্রয়োজন, কোথায় আবেদন করতে হয় এবং কীভাবে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করতে হয়, এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইউনিটি লাইসেন্স কর্পোরেশন-এর মাননীয় সিইও জনাব আব্দুল জলিল পাটোয়ারী।
নতুন উদ্যোক্তা কিংবা সাবান উৎপাদন ব্যবসায় আগ্রহীদের জন্য এই আলোচনা হতে পারে প্রয়োজনীয় দিকনির্দেশনা।
আপনার ব্যবসা শুরু হোক সঠিক পরিকল্পনা ও প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করার মাধ্যমে।